হাউজিং এস্টেট এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ॥ আমাদের অস্তিত্বের স্বার্থেই বৃক্ষরোপণ করতে হবে

14
হাউজিং এস্টেট এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী সহ এসোসিয়েশনের কর্মকর্তারা।

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার শপথ গ্রহণের মধ্য দিয়ে শুক্রবার (২৪ জুলাই ২০২০) হাউজিং এস্টেট এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। হাউজিং এস্টেট এসোসিয়েশন কার্যালয়ের সামনে একটি ফলজ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আমাদের অস্তিত্বের স্বার্থেই বৃক্ষরোপণ করতে হবে। একই সাথে রোপণকৃত বৃক্ষকে পরিচর্যার মাধ্যমে বেড়ে উঠতে সহায়তা করতে হবে। তাহলেই বৃক্ষরোপণ কার্যক্রম সফল হবে।
হাউজিং এস্টেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. আজিজুর রহমানের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সহ- সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহসভাপতি আবদুর রহিম, তোফায়েল আহমদ চৌধুরী, আবদুল হান্নান চৌধুরী, মাসুদ আহমদ চৌধুরী, মাওলানা জাকারিয়া আহমদ, এডভোকেট মাসুক আহমদ, এনামুল কুদ্দুস চৌধুরী, রুহুল কুদ্দুস মাসুম, সাম্মাক রেজা চৌধুরী, শাহিদুল আমিন শাকিল, আবদুল মান্নান, মুর্শেদ আহমদ চৌধুরী, আবিদ আহমদ রফি, নূরে আলম নওশাদ, এহসানুল মজিদ সানি, ওমর মাহবুব, দিলাল আহমদ, মুনতাছির ইবনে মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি