সাবেক মেয়র কামরানের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল

22
সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনায় জেলা মহিলা আওয়ামী লীগের দোয়া মাহফিল।

জেলা মহিলা আ’লীগ : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সদ্য প্রয়াত

সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনায় মহানগর শ্রমিক লীগের দোয়া মাহফিল।

বদর উদ্দিন আহমদ কামরানের মাগফেরাত কামনায় সিলেটে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই বাদ আসর নগরীর মিরাবাজারস্থ আগপাড়া আবাসিক এলাকায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালমা বাসিতের বাসভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ছাড়াও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক স্বরাষ্ট মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম হক ও নগরীর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ মুরন সহ দেশ বিদেশে যারা করোনাক্রান্ত হয়ে মারা গেছেন শোক প্রকাশ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আড়পাড়া জামে মসজিদের ইমাম মুফতি জাকারিয়া জাবেদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালমা বাসিত, সাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর এডভাকেট সালমা সুলতানা, জেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি সিসিক কাউন্সিলর শাহনারা বেগম, জেলা মহিলা লীগের সহ-সভাপতি আছিয়া খানম শিকদার, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার সভানেত্রী হেলেন আহমদ, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মাধুুরী গুণ, এডভোকেট নুরুন্নাহার, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য সুষমা সুরতানা রুহি, সাহিদা তালুকদার, রোকনাসানা পারভীন প্রমুখ।
শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদ : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের আত্মার মাগফেরাত কামনা করে ৫নং ওয়ার্ডের শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই শুক্রবার বাদ জুম্মা মরহুমের পরিবারের পক্ষ থেকে এক যোগে ২৭টি ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামীলীগের কর্মসূচীর অংশ হিসেবে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল মুনিব।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সিলেট জেলার এডি শনাল পিপি ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, সাবেক সদস্য নজমুল ইসলাম এহিয়া, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ও ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম ফারুক, সহ সভাপতি ফজলুল হক, ৫নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি আনোয়ার হোসেন রাজু, ৫ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা কচির ভূঁইয়া, ছাত্রলীগ নেতা মোরশেদ আহমদ, তানভীর আহমদ, রুবেল আহমদ, সাদাত হোসেন সান্ত, মুসল্লিয়ান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
১৯নং ওয়ার্ড : সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সদ্য প্রয়াত আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরানের মাগফিরাত কামনা করে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ও মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ জুলাই) বাদ জুম্মা নগরীর রায়নগর এলাকার বায়তুল বরাত জামে মসজিদে তাঁর রুহের মাগফেরাত ও জান্নাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন-সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, সাবেক প্রচার সম্পাদক মো. আব্দুর রহমান জামিল, আওয়ামী লীগ নেতা এডভোকেট আনওয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার হোসেন রাজা, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন মেহবুব, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান সেলিম, হোরায়রা ইফতেখার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুমেল আহমদ, ওয়ার্ড যুবলীগ নেতা আমিনুল হক রানা, আহমদ মানিক, ডা. রফিকুল ইসলাম রতন, জুয়েল মিয়া প্রমুখ।
মোনাজত পরিচালনা করেন বায়তুল বরাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আবিদ হাসান।
মহানগর শ্রমিকলীগ : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সদ্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের মাগফিরাত কামনায় জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর শ্রমিকলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রক্রবার সকাল ১১টায় তালতলাস্থ শহীদ মুক্তিযোদ্ধা মনোহর রওশন ভবনেএ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, সহ সভাপতি মো: মাহবুবুল হক, সহ সভাপতি তারেক রুবেল আহমদ, যুগ্ম সম্পাদক মাসুম আহমদ তারেক, ইয়াসিন আহমদ সুমন, ধ্রুব জ্যোতি দে, সাংগঠনিক সম্পাদক নবী হুসেন জীবন, কানু কাঞ্চন, সহ সাংগঠনিক সেলিম আহমদ, সদস্য শোয়েব আহমদ. মহানগর আওয়ামী হকার্সলীগের আহবায়ক আব্দুর রকিব, যুগ্ম আহবায়ক জানে আলম, হারুন মিয়া, সুমন আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মৌলানা আব্দুস সোবহান। বিজ্ঞপ্তি