সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমানকে স্বাগত ও অভিন্দন জানিয়েছেন জেলা পরিষদের সদস্য বৃন্দ। ৮ ডিসেম্বর রবিবার দুপুরে সদস্যবৃন্দ এই অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ অভিনন্দন বার্তায় বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি পুনরায় নির্বাচিত হওয়ায় সিলেটে আওয়ামীলীগের কার্যক্রমে আরো সমৃদ্ধি লাভ করবে। নেতৃবৃন্দরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে আগামী নেতৃত্বে স্থান দিতে হবে। পাশাপাশি নেতৃবৃন্দরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান-১ মো. জয়নাল আবেদীন, প্যানেল চেয়ারম্যান-২ মোহাম্মদ শামীম আহমদ, প্যানেল চেয়ারম্যান-৩ আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, সংরক্ষিত সদস্য তামান্না আক্তার হেনা, সুষমা সুলতানা রুহি, হাছিনা বেগম, সাজনা সুলতানা হক চৌধুরী, মোহাম্মদ শাহনুর, মো.মতিউর রহমান মতি, নুরুল ইসলাম, মো. মুহিবুল হক, মো. শাহ পরাণ, লোকন মিয়া, মো. আশিক মিয়া, সহল আল রাজি চৌধুরী, স্যায়িদ আহমদ সুহেদ, এম মুজিবুর রহমান মুজিব, মো. নজরুল হোসেন, মো. ইমাম উদ্দিন চৌধুরী, মো. আলমাছ উদ্দিন, এ কে এম কামারুজ্জামান মাসুম, বর্নালী দাস,দেলওয়ার হোসেন জোয়ারদার প্রমুখ। বিজ্ঞপ্তি








