হাসান মাসুদ
তিড়িং বিড়িং তিড়িং তিং
বাছুর লাফায় দাতিং দিং।
হাম্বা হাম্বা ডাকে
কাছে চায় মাকে।
লম্বা লম্বা করে মাথা
মায়ে খায় বাঁশ পাতা।
দেখে বাছুর দৌড়ে যায়
আঁছাড় পড়ে ব্যথা পায়।
আঁতকে উঠে মায়ের চোখ
তবুও একটু শিক্ষা হোক।
Kazirbazar.com
