স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের আন্তঃ মেট্রো বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর শিরোপা জিতেছে উত্তর বিভাগ। টাইব্রেকারে তারা ০৬-০৫ গোলে পরাজিত করে সদর বিভাগকে। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় এসএমপি’র পুলিশ লাইন্স মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমপির পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। শত ব্যস্ততার মাঝেও খেলাধুলায় অংশগ্রহণ করায় পুলিশ সদস্যদের এবং সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজন করায় তিনি আয়োজক কমিটিদের ধন্যবাদ জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব পরিতোষ ঘোষ, আরআরএফ’এর পুলিশ সুপার মাহমুদুর রহমান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি ও প্রসিকিউশন), সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিভূতি ভূষণ ব্যানার্জি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস), জেদান আল মুসা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ প্রশাসন), মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর), নিকুলিন চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ), জ্যোতির্ময় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজন দাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), সুদীপ দাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ক্রাইম), মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর প্রশাসন) এহসানুল হক চৌধুরীসহ এসএমপি’র সকল থানার সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ ও ফোর্সবৃন্দ।
নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিলো। উত্তর বিভাগের পক্ষে গোল করেন এএসআই আব্দুস সালাম ও সদর বিভাগের পক্ষে গোল করেন কনস্টেবল জাফর। ম্যান অব দা ফাইনাল হন কনস্টেবল টুটুল মিয়া, প্লেয়ার অব দা টুর্নামেন্ট হন কনস্টেবল কামরুল ইসালাম। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন এএসআই আব্দুস সালাম।




