আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ইউনাইটেড সোস্যাল ডেভেলপমেন্টের কেন্দ্রীয় পরির্ষদের উদ্যোগে প্রবাসী সংবর্ধনা সম্পন্ন হয়েছে।
শনিবার সন্ধায় সিলেট নগরীর একটি হোটেলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি প্রভাষক সৈয়দ আয়েশ মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
তরুণ সাংবাদিক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দৈনিক কাজিরবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ সুজাত আলী।
সংগঠনের মহানগর শাখার যুগ্ম সম্পাদক জুনাঈদ আল হাবিবের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ইউনাইটেড ছিন্নমূল শিশু উন্নয়ন ফোরামেন আজীবন সদস্য সৈয়দ মিশকাত, সংগঠনের ওমান শাখার সভাপতি জয়নাল আবেদীন আরমান, সংগঠনের আশারকান্দি ইউনিয়ন সভাপতি ইকবাল হোসেন নাঈম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী রাজনীতিবীদ মাওলানা সলিম কাসেমী, সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাওলানা জাহিদুল হক, সিলেট মহানগর শাখার সভাপতি সৈয়দ ফরিদ আহমদ, ইউনাইটেড ছিন্নমূল শিশু উন্নয়ন ফোরামের সভাপতি সালমান আহমদ সুমন, এমসি কলেজ শাখার সভাপতি লুৎফুর রহমান সোয়েব, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ফুজায়েল বিন হাবিব, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ নূরুল মোত্তাকিন, কলকলিয়া ইউনিয়ন সভাপতি মারজুম আহমদ রাজ, জগন্নাথপুরের কামাল আহমদ, সিলেট সরকারী কলেজেন অনুরুদ্ধ দাশ অনিক প্রমুখ। বিজ্ঞপ্তি








