ছনি চৌধুরী হবিগঞ্জ থেকে :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে জফর মিয়া নামের এক কৃষকের গোয়াল ঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ৭টি গরু ও ২টি ছাগল পুঁড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় সাড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানাযায়, এ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের মৃত মখলিছ উল্লার পুত্র কৃষক মোঃ জফর মিয়া মঙ্গলবার সন্ধ্যা রাতে প্রতিদিনের ন্যায় তিনি তার গোয়াল ঘরের বাহিরে তালাবদ্ধ করে রেখে নিজেরা তাদের গৃহে ঘুমিয়ে পড়েন, গভীর রাতে তাদের গোয়াল ঘরে আগুনের লেলিহান শিখা জ্বলতে দেখেন ও গরুর চিৎকার শোনতে পান। এ সময় পাগলের ন্যায় ঘুম থেকে উঠে দেখতে পান তার গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় কৃষক জাফর মিয়ার আর্তচিৎকাওে আশপাশের লোকজন এগিয়ে আসলে ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোয়াল ঘরের ভেতরে থাকা ১টি ষাঁড়, ৪টি গাভী, ২টি গাভীর বাচ্চাসহ ৭টি গরু ও ২টি ছাগল। এতে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষক।
এ ব্যাপারে কৃষক জফর মিয়া বলেন, এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটিয়ে আমার এত বড় ক্ষতি করে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমি প্রশাসনের মাধ্যমে এর সঠিক বিচার চাই।
বুধবার সকালে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে এলাকার শত শত মানুষ ভীড় জমান।
এ সময় উপস্থিত স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দাল মিয়া, গ্রামের বিশিষ্ট মুরব্বি শফিক মিয়া, আব্দুল আজিজ, আরমান উল্লাহ্ ও আব্দুল শহীদসহ অনেকেই এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সবাই প্রশাসনের কাছে এঘটনার সঠিক বিচার দাবী করেছেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বলেন, এ ঘটনা সত্যই খুবই দুঃখজনক, এ ঘটনায় তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার সাথে কেউ জড়িত থাকলে তদন্তপূর্বক এর কঠোর ব্যবস্থা নেয়া হবে।




