হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার তিনগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ফারুক মিয়া ও একই ইউনিয়নেরআলীনগর গ্রামের স্বপন মিয়া।
মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।








