বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় ৫৪ বোতল ভারতীয় অবৈধ মদসহ আলাউদ্দিন আলাই (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে শাহবাজপুর-জলঢুপ সড়কের কবিরা গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আলাউদ্দিন উপজেলার পুকুরিয়া গ্রামের তমছির আলীর পুত্র। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী আলাউদ্দিন আলাই মাদকের একটি চালান নিয়ে যাওয়ার গোপন সংবাদে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহায়তায় শাহবাজপুর-জলঢুপ সড়কের কবিরা গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা দুইটি কার্টুন তল্লাশি করে ৫৪ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করা হয়।
বড়লেখা শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার বিকেলে গ্রেফতার মাদক ব্যবসায়ী আলাউদ্দিন আলাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।







