শাকিব খান
আমার মামা দুষ্ট খুবই
সকালে দেয় ফাঁকি
অভিমানে মামার মুখটি
ছবির খাতায় আঁকি।
তুমি মামা রৌদ্র দিলে
সবাই পাবে আলো
হাসি মুখে বলবে সবাই
আমার মামা ভালো।
দেখি নাতো এসব কিছু
এখন কি’যে হলো
মামা হেসে বলে আমায়
শীতের ঋতু এলো।
Kazirbazar.com
