রোমানুর রহমান রোমান
শীত এসেছে শীতের পোশাক
কিনতে হবে বাবা,
গরিব দুখি বঞ্চিতদের
দিতে হবে বাবা।
পোশাক পেলে খুশি হবে
থাকবে আরাম করে,
কর্ম করে খাদ্য পাবে
তাঁদের ঘরে ঘরে।
মিলেমিশে থাকলে এমন
উচু নিচু সবে,
এই জমিনের সবার মনে
শান্তি বিরাজ হবে।
Kazirbazar.com
