টুলটিকর ইউনিয়ন আওয়ামীলীগের সভা

40

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত সিলেট-১ আসনে সংসদ সদস্য ড. এ. কে. আব্দুল মোমেন টুলটিকর ইউনিয়নে নৌকা প্রতীকে বিপুল ভোট নির্বাচিত হওয়ায় এবং নির্বাচন সফল হওয়াতে টুলটিকর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার রাত্রে দুর্গাবাড়ি পয়েন্টে অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টুলটিকর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিরেশ দাশের পরিচালনায় ও ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি কমর উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের অন্যতম সহ সভাপতি ও জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।
এতে সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, রাজা মেম্বার, শেখ আলম, সাবেক মেম্বার বাবুল মিয়া, মহিলা মেম্বার শিরিন আক্তার, সমছু মিয়া, শাহ আলম সুরুক, খাইরুল ইসলাম রিপন, আজাদ মিয়া, শাহিন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি