সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ লুৎফুর রহমান বলেছেন, ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থাকে আরো আধুনিকায়ণ করে সাধারণ জনগণের দুয়ারে নিয়ে যেতে সরকার কাজ করছে। জ্ঞান-বিজ্ঞানের এই যুগেও লোকজ চিকিৎসার গুরুত্ব কমেনি। সঠিক লোকজ চিকিৎসা সমাজে আরও কল্যাণ বয়ে আনতে পারে। ইউনানী-আয়ুর্বেদিক ফর্মুলায় এদেশে যেসব ঔষধ তৈরি হয় তার গুণগত মান নিশ্চিত করে বৈদেশিক বাজারও ধরতে হবে। তিনি ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসদের স্বার্থে খসড়া ঔষধ আইন-২০১৭ কতিপয় ধারা সংশোধনের বিষয়ে সহযোগিতার আশ^াস দেন।
তিনি ১০ এপ্রিল দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি সিলেট জেলা শাখা আয়োজিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসদের স্বার্থে খসড়া ঔষধ আইন-২০১৭ এর কতিপয় ধারা সংশোধন শীর্ষক আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রীহট্ট সংস্কৃত কলেজ (আয়ুর্বেদ বিভাগ) সিলেটের অধ্যক্ষ ড. কবিরাজ দীলিপ কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সদস্য কবিরাজ মোঃ আব্দুর রহমানের পরিচালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনানী ও আয়ুবেদিক বোর্ডের সদস্য ও বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডাঃ মোঃ মিজানুর রহমান।
বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির মহাসচিব আলহাজ¦ হাকীম মোঃ হাবিবুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আয়ুবেদিক বোর্ডের সদস্য ড. মোস্তফা নওশাদ জাকী ও হাকীম মোঃ মনোয়ার হোসেন সোহেল। বক্তব্য রাখেন হাকীম শেখ সাদী, খুজ্জাতুল ইসলাম রুকন, গিয়াস উদ্দিন, গ্রাম ডাক্তার ঐক্যকল্যাণ পরিষদের সহ-সভাপতি কবিরাজ নজরুল ইসলাম ফারুকী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি হাকীম মোঃ লুৎফুর রহমান জাহাঙ্গীর, সহ সভাপতি কবিরাজ মোঃ দুদু মিয়া ও হাকীম আজির উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক হাকীম এস.কে.এ মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক কবিরাজ মোঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কবিরাজ মোঃ হারিছ উদ্দীন, দপ্তর সম্পাদক কবিরাজ মোঃ বাবুল মিয়া, প্রচার সম্পাদক কবিরাজ ইউসুফ আলী, সমাজকল্যাণ সম্পাদক কবিরাজ মোঃ ফারুক আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার পারুল, কোষাধ্যক্ষ হাকীম মোঃ আলমগীর হোসেন সুমন, নির্বাহী সদস্য- হাকীম এম.বি হোসেন বাবুল, কবিরাজ গিয়াস উদ্দীন, তেরা মিয়া, মোস্তফা গাজী, অবিদ হাসান, মোঃ শাহজাহান, মোঃ জাকারিয়া, মোঃ কালা মিয়া, মোঃ আলী আকবর প্রমুখ সহ সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি







