সিলেট জেলা পরিষদের উদ্যোগে ‘নি¤œ আয়ের’ দেশ থেকে ‘নি¤œমধ্য আয়ের’ দেশে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। আনন্দন শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেটের জেলা প্রশাসন আয়োজিত আনন্দন শোভাযাত্রায় যোগদান করে।
আনন্দন শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, সদস্য সুষমা সুলতানা রুহি, নুরুল ইসলাম ইছন, সহকারী প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদ, এস.জেড.এম শফিউল আলম, সাঁটলিপিকার এ কে এম কামরুজ্জামান মাসুম, দেলওয়ার হোসেন জোয়ারদার, সার্ভেয়ার মফিজুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজরা চৌধুরী, বর্ণালী দাস, ধীরেন্দ্র কুমার সিংহ, নীল রতন দাস, এম.এ সত্তার, মফিজুর রহমান, জয়নাল আবেদীন, মৃত্যুঞ্জয়, হাফিজুর রহমান, জমির মিয়া, হামিদুল ইসলাম, স্বাধীন প্রমুখ। বিজ্ঞপ্তি







