হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আলী হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার (২৭ ফেব্র“য়ারি) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহত আলী হোসেন ইকরাম গ্রামের হারুন আলীর ছেলে।
পুলিশ জানায়, বাড়ির জমি নিয়ে আলী হোসেনের সঙ্গে একই গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে রেজু মিয়া, রফিক মিয়া ও সালাউদ্দিনের বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার ভোরের দিকে আলী হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে বল্লম দিয়ে কুপিয়ে হত্যা করেন রেজু ও সালাউদ্দিন।
বানিয়াচঙ্গ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।





