লিও ক্লাব ইন্টারন্যাশনালের ৬০ বছর পূর্তি উদযাপন ॥ দুস্থ ও দরিদ্র মানুষের সেবায় অগ্রণী ভূমিকা রাখছেন লিওরা

41

লিও ক্লাব ইন্টারন্যাশনালের ৬০ বছর পূর্তি উপলক্ষে লিও ক্লাব অব সিলেটের উদ্যোগে লিও ইতিহাস ও কার্যক্রম নিয়ে সেমিনার মঙ্গলবার নগরীর মানিকপীর রোডস্থ লায়ন্স শিশু হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সভাপতি লিও মো. মাহবুব কামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সিলেটের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং লিও ক্লাব অব সিলেটের এডভাইজার লায়ন ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান।
তিনি আরো উল্লেখ করেন, ১২ থেকে ৩০ বছর বয়সী সমাজ সচেতন, সৎ চরিত্রবান ও মানব সেবার মনোভাব সম্পন্ন তরুণ কিংবা তরুণী লিও সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। এ ক্ষেত্রে পরিচিত লিও ক্লাবের সাথে যোগাযোগ করে আগ্রহ প্রকাশ এবং নিয়মিত সভায় উপস্থিতির মাধ্যমে নিজেকে লিওইজমের সাথে সম্পৃক্ত করতে পারবেন বলেও জানান তিনি।
ক্লাবের সাধারণ সম্পাদক লিও রমজান আলীর সঞ্চালনায় সেমিনারের শুরুতে কোরআন তেলাওয়াত করেন লিও রাসেল মিয়া। লিওদের আনুগত্যের শপথ পাঠ করান লিও দাইয়ান আহমদ। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লায়ন্স শিশু হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা লায়ন মাহবুবুল হক, লায়ন আব্দুল্লাহ আল মামুন, লায়ন মোসাব্বির মো. মুছা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লিও জাকির, লিও আবছার আলিম, লিও বদরুল, লিও নাইম, লিও মাসুদ প্রমুখ। সেমিনারের শেষে লিও ক্লাবস ইন্টারন্যাশনালের ৬০বছর পূর্তি উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি