উন্নত বাংলাদেশ গড়তে আবারো জননেত্রী শেখ হাসিনাকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা ও দিরাই-শাল্লা আসনের আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শামসুল ইসলাম। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশে^ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশে অর্থনীতিসহ সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলাই শেখ হাসিনার লক্ষ্য। এ জন্য অতীতের ন্যায় আগামীদিনেও নৌকাকে বিজয়ী করতে হবে। অতীতে এই এলাকার মানুষের জন্য যুগ যুগ ধরে কাজ করেছেন আমাদের প্রবীণ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত। আমিও আগামী দিনে তাঁর মতো করে দিরাই-শাল্লাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি গত শনিবার দিনব্যাপী দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বিভিন্ন গ্রামে মতবিনিময় ও গণসংযোগকালে এসব কথা বলেন। তিনি ইউনিয়নের ধল আশ্রম দাখিল মাদ্রাসা, খলধুম কালীমন্দির, উজানধল শিবমন্দির, লালহাটি গীতা আশ্রম, ভৈরব মন্দির ও ধলবাজার সংলগ্ন খেয়াঘাটে পৃথক মতবিনিময় ও গণসংযোগ করেন। ধল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ধল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। মন্দির প্রাঙ্গণে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বীরেন্দ্র কুমার দাস ও পরিচালনা করেন বামাচরণ দাস। এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আইদুল্লাহ মিয়া, সাবেক চেয়ারম্যান নুরুল হক ও আব্দুল আহাদ, বাউল স¤্রাট শাহ আব্দুল করিমের পুত্র শাহ নূর জালাল, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান মিয়া ও সামসুল হক, এডভোকেট প্রসেন কান্তি চক্রবর্তী প্রণয়, সাংবাদিক খালেদ আহমদ, ধল মাদ্রাসার সুপার মাওলানা ফারুক আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ছাদ্দিক মিয়া, হাতিয়া পীর আকিল শাহ মাদ্রাসার সহসুপার আব্দুল ওদুদ, আওয়ামীলীগ নেতা আব্দুল হাফিজ, বঙ্গবন্ধু পরিষদ নেতা আব্দুল কাইয়ুম, সিলেট মহানগর তাঁতীলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ, তাড়ল ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহিত মিয়া, হাতিয়া পীর আকিল শাহ মাজারের খাদিম রফু মিয়া, কুলঞ্জ ইউপি যুবলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, তাড়ল ইউপির ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবজল হোসেন ও সাধারণ সম্পাদক রাজা মিয়া, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তজু মিয়া, ৩ নং ওয়ার্ডের সভাপতি শরীয়ত উল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, ৪ নং ওয়ার্ডের সভাপতি আক্কা মিয়া, ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, তাড়ল ইউনিয়নের সদস্য গোলাপ মিয়া, লাল মিয়া ও শিমুল মিয়া, আওয়ামীলীগ নেতা খনটই মিয়া, শফিক মিয়া, হেলাল মিয়া, কৃষক লীগ নেতা সুফি মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা আবু সালেহ, বিশিষ্ট রেফারী আবাবুর রহমান, সাংস্কৃতিক জোট নেতা আখলাক হোসেন, শ্রমিক নেতা দিলাল হোসেন, রহিম আলী, সমছু মিয়া, ময়না মিয়া, নৌশাদ মিয়া, আক্কাছ মিয়া, সাবেক মেম্বার আব্দুল তাহিদ, দুবাই কমিউনিটি নেতা তোফায়েল আহমদ, বিশিষ্ট বাউল শিল্পী রমেশ ঠাকুর, বাউল ঝলক শাহ, বাউল দুখু মিয়া, বাউল বিরহী মিঠু, বাউল রুমান, বাউল আলী আকবর, ওমর চাঁদ বকু, বিন্দ্র চৌধুরী, রজত চৌধুরী, মনোশুল্কা বৈদ্য, হরিদাস, বলরাম দাস, জগদীশ দাস, নিকেশ দাস, পলু দাস, সুব্রত দাস, অঞ্জন দাস, প্রদীপ চৌধুরী, শৈলেন রায়, অমল চৌধুরী, বাবলু রায়, সোমনন্দ দাস, প্রসন্ন দাস, ছত্তার মিয়া, আলী মেম্বার প্রমুখ। বিজ্ঞপ্তি




