চালিবন্দর থেকে যুবকের লাশ উদ্ধার

24

স্টাফ রিপোর্টার :
নগরীর চালিবন্দর এলাকা থেকে লিটন দাস (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর চালিবন্দর এলাকার সমতা-৬ নামে একটি বাসার পার্কিং স্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লিটন দাসের গ্রামের বাড়ি হবিগঞ্জের সদর উপজেলার অলিমপুর গ্রামে। তিনি ওই এলাকার একটি ফ্ল্যাক্সিলোডের দোকানে চাকরি করতেন।
কোতোয়ালি মডেল উপ-পরিদর্শক (এসআই) শ্রীকান্ত বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রেম সংক্রান্ত কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে কি-না এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে গতকাল সোমবার নিহতের লাশ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।