বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আখতার উল ইসলাম বলেছেন, আজ প্রতিনিয়ত নারীদের উপর নির্যাতন করা হ্েচ্ছ। সর্বক্ষেত্রে নারীদের শিকার হতে হচ্ছে লাঞ্ছনার। নারীদের সকল অধিকার সমন্নুত রাখতে ও লাঞ্ছনা বন্ধ করতে সকল শ্রেণী পেশার মানুষকে দল মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলণ সংগ্রাম অব্যাহত রাখতে হবে। নারীর গণতান্ত্রিক সকল অধিকার রক্ষা করা সর্বক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব সেই দায়িত্ব সরকার সঠিক ভাবে পালন করছেন না বলে আমরা মনে করি। যদি সরকার সঠিক ভাবে দায়িত্ব পালন করতেন তা হলে বাংলা বর্ষবরণের দিনে নিরাপত্তা বেষ্টনীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীদের চরম ভাবে লাঞ্ছিত করতে পারত না। কিন্তু আশ্চর্য্যের বিষয় আজ পর্যন্ত সেই সকল দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হয় নি। সেই সকল দুষ্কৃতিকারীদের চিিহ্নত করে বিভিন্ন গণমাধ্যম সংবাদ পরিবেশন করেছে কিন্তু সরকার তাদের গ্রেফতারের ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। বর্তমান সরকার দু®কৃতিকারীদের গ্রেফতার না করে নারী উপর যৌন নির্যানতে উৎসাহ প্রদান করছে বলে আমরা মনে করি। আমাদের জোর দাবী অবিলম্বে সেই দু®কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থ করুণ অন্যতায় আমাদের অব্যাহত আন্দোলন সংগ্রাম চলবে।
তিনি গতকাল ২ মে শনিবার সকাল ১১টায় নগরীর কোট পয়েন্টে বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীদের উপর যৌন হয়রানীকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও যৌন হয়রানী বন্ধের দাবিতে মানব বন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সভাপতির বক্তব্য রাখেন সিলেট পেশাজীবী পরিষদ‘র আহবায়ক লেঃ কর্ণেল (অবঃ) প্রিন্সিপাল আতাউর রহমান পীর।
সিলেট পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক নুরুল ইসলাম পরিচালনায় মানব বন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড, মোজাম্মেল হক, প্রবীণ সাংবাদিক সিরাজুল ইসলাম।
মানব বন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক নকশী বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সালেহ আহমদ হোসাইন, সিলেট সেন্ট্রল কলেজের রেজিষ্ট্রার সিদ্দিক আহমদ খালেদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিলেট সেন্ট্রল কলেজের পরিচালক জাহিদ হোসেন, হিফজুল কোরআন সিলেটের সভাপতি হাফিজ ফেদাউর রহমান, সিলেট সেন্ট্রল কলেজের প্রভাষক মাসুদ আহমদ, মাওলানা আরিফুল হক ইদ্রিস, সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক নৌশাদ আহমদ চৌধুরী রূপসী বাংলা ইনভেষ্টার গ্র“পের চেয়ারম্যান সামছুল ইসলাম। মানব বন্ধনে উপস্থিত ছিলেন আকলাছ আলী, সোহেল মিয়া, হাসান আল বান্না, শিরিন সুলতানা রুমি, ফটো সাংবাদিক জাকির হোসেন দিপু, মিঠু দাস জয়, নাদিয়া আক্তার চৌধুরী, ফাতেমা বেগম গুলসানা, আহমেদ শাহীন, মাজেদা বিনতে সালেহ, মকবুল হুসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি







