জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
সিলেট-জকিগঞ্জ সড়কের আটগ্রামে যাত্রীবাহী বাস পুড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলার ১ নং আসামী জামায়াত নেতা হিফজুর রহমান হিজন (৪০) কে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার কানাইঘাটের মন্তাজগঞ্জ বাজারে জকিগঞ্জ থানার এসআই আবুল কাশেম একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক হিফজুর রহমান হিজন কানাইঘাট উপজেলার পূর্ব দর্পনগর গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে।






