সুনামগঞ্জে ২০ দলীয় জোটের ডাকে আজ সকাল-সন্ধ্যা হরতাল

31

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ও ২০ দলীয় জোটের সকল নেতাকর্মীর মুক্তির দাবীতে মঙ্গলবার সুনামগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। গতকাল সোমবার বেলা ১২টায় শহরের বিলপাড়স্থ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন জেলা ২০ দলীয় জোটের নেতাকর্মীরা মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের আহবান করেন। এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান ২০ দলীয় জোটের আহবায়ক নাছির  উদ্দিন চৌধুরী।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, জামায়াতের সেক্রেটারী মমতাজুল হাসান আবেদ, সহ সেক্রেটারী আবু হানিফ নোমান, জেলা জমিয়ত নেতা মাওলানা মোস্তাক আহমদ, জেলা বিএনপি নেতা অধ্যক্ষ শেরগুল আহমেদ, প্রবাসী মুজিবুর রহমান মুজিব, জেলা কৃষকদলের সভাপতি আ ত ম মিছবাহ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে সুনামগঞ্জ জেলার সকল নাগরিককে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার জন্য অনুরোধ করা হয়।