বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাও এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরত দেয়ার দাবিতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সুরমা মার্কেট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কোর্ট পয়েন্টে এসে শেষ হয়। কোর্ট পয়েন্টে মিছিল পরবর্তী সমাবেশে বিএনপি নেতা হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও শামীম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা বিএনপির সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, আব্দুল হান্নান, হাজী সিরাজুল ইসলাম, নাসির মিয়া, জাকারিয়া খান, হাজি নামর আলী, মনিরুল ইসলাম তুরন, আব্দুল লতিফ খান, বদরুল ইসলাম জয়দু, আব্দুল রহিম, ইকবাল আহমদ, সাহেদুল ইসলাম বাচ্চু, জিলা মিয়া মেম্বর, মকবুল হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, সামছুল ইসলাম, দুলাল আহমদ, ফখরুল ইসলাম রুমেল, সুহেল ইবনে রাজা, বেলাল আহমদ, আব্দুল আহাদ, আনোয়ারুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি





