আরও এক দফা বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম

35

el_43758_0কাজিরবাজার ডেস্ক :
আগামী বছরের জানুয়ারি মাস থেকে আরেক দফা বাড়তে যাচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুতের দাম বাড়ানোর জন্য একটি প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে পাঠিয়েছে। এছাড়া গ্যাসের দাম বাড়ানোর ব্যাপারেও প্রস্তাব দেয়া হয়েছে।
নতুন প্রস্তাব অনুযায়ী গ্যাসের একটি চুলার (সিঙ্গেল বার্নার)দাম ৮৫০ টাকা এবং দুটি চুলার(ডাবল বার্নার) দাম ১০০০ টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। আগামী মাসে এ ব্যাপারে গণশুনানি হবে।
বর্তমান সরকার ২০০৯ থেকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য সাতবার আর পাইকারি পর্যায়ে ছয় দফায় দাম বৃদ্ধি করলো।