সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, সারা দেশের ন্যায় সিলেটেও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের একের পর এক নেতাকর্মীকে গ্রেফতার করে সরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করার যে দুঃস্বপ্ন দেখছে তা কখনও বাস্তবায়ন হবে না। নেতৃবৃন্দ আওয়ামীলীগের কর্মী না হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করার আহবান জানিয়ে বলেন, অবিলম্বে শাহজাহান আলীসহ জামায়াত নেতৃবৃন্দকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচীর হুঁশিয়ারী উচ্চারণ করে নেতৃবৃন্দ বলেন, কোন অপ্রীতিকর ঘটনার জন্য প্রশাসনকে এর দায়-দায়িত্ব বহন করতে হবে। নেতৃবৃন্দ একজন নির্বিবাদী সজ্জন ব্যক্তিত্ব নগর জামায়াতের সহকারী সেক্রেটারী মু. শাহজাহান আলীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
গতকাল সোমবার নগর জামায়াতের সহকারী সেক্রেটারী মু. শাহজাহান আলীর মুক্তির দাবিতে দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকায় নগর জামায়াতের উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা এডভোকেট আব্দুর রব, এডভোকেট জামিল আহমদ রাজু, আব্দুল¬াহ আল মুনিম, মু. আজিজুল ইসলাম, নগর ছাত্রশিবিরের সেক্রেটারী মাসুক আহমদ, সিলেট জেলা পশ্চিম শিবিরের সভাপতি আব্দুল্ল¬াহ আল মাহমুদ, পূর্ব জেলা শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি দস্তগীর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি





