কাজির বাজার ডেস্ক
দেশজুড়ে আকস্মিক অগ্নিকাÐের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সরকার। এর প্রেক্ষিতে ভ‚মি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ভ‚মি অফিসগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
ভ‚মি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে অগ্নিদুর্ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ মাঠ পর্যায়ের উপজেলা ভ‚মি অফিস, রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভ‚মি অফিসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরি।
এ ছাড়া এসব অফিসে আকস্মিক দুর্ঘটনা বা অন্য কোনো ক্ষয়ক্ষতি ও বিপর্যয় এড়াতে সকল ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
ভ‚মি মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত ওই চিঠিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে বলা হয়, নিরাপত্তা জোরদারের পাশাপাশি সব রেকর্ডরুম ও অফিসে নিয়মিত নিরাপত্তা পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিশ্চিত করতে হবে।





