সাদাপাথর লুটের মামলায় আরেক আসামী গ্রেফতার

4

কোম্পানীগঞ্জ সংবাদদাতা

কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটের মামলার আরেক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সুনীল বিশ্বাস (৩১) নামের ওই আসামীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃত সুনীল কোম্পানীগঞ্জের বিলাজুড় গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে। সুনীল বিশ্বাসকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ।
এর আগে শনিবার দিবাগত রাতে নগরীর কুমারপাড়ায় অভিযান চালিয়ে সাদাপাথর লুটের মামলার অন্যতম আসামী বিএনপি নেতা শাহাব উদ্দিনকে গ্রেফতার করে র‌্যাব। শাহাব উদ্দিন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। সাদাপাথর লুটকাÐে তার জড়িত থাকার অভিযোগ উঠলে দল থেকে তার সকল পদ স্থগিত করা হয়।