সিলেটে আরও দুই দু’জন ডেঙ্গু রোগী শনাক্ত

9

স্টাফ রিপোর্টার

সিলেট বিভাগে আগের ৬ জনের পর আরও ২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গতকাল সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রবিবার সিলেটে ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়। এ নিয়ে এ বছর সিলেট বিভাগে মোট ডেঙ্গু সনাক্ত হয়েছে ৮৭ জন। এরমধ্যে শুধু আগস্টের ১৮ দিনেই শনাক্ত হলেন ২৫ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯ জন। তাদের মধ্যে হবিগঞ্জ ২৫০ সদস্যবিশিষ্ট সদর হাসপাতালে ২, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-৫ ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন। এবছর শনাক্তকৃত রোগীদের মধ্যে সিলেটের ২৪, সুনামগঞ্জের ৯, মৌলভীবাজারের ১৬ এবং হবিগঞ্জের ৩৮ জন।