আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ১০

6

স্টাফ রিপোর্টার

নগরীর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যকলাপের দায়ে ২ নারী ও ৮ পুরুষসহ ১০ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. ওয়াজিদুর রহমান (৪৭), রাহুল কুড়ি (২২), মো. রিফাত ইসলাম (২৩), পলাশ (২২), সজিব আহম্মদ রাহি (১৯), হাসান আহম্মদ (২৪), মো. নুরুল ইসলাম (২৮). মো. আব্দুস শুক্কুর (৩০). আনিকা আক্তার রূপা (২২) ও আফসানা বেগম (২৩)। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।