যুবলীগের দুই নেতা গ্রেফতার

6

কাজির বাজার ডেস্ক

ঢাকা থেকে সিলেটের দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা
পুলিশ। রবিবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের আহŸায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকির।
গ্রেফতারের তথ্য নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঢাকায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি। তবে এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা আছে কি না জানতে চাইলে ওসি বলেন, আমাদের কাছে হস্তান্তরের পর বিস্তারিত বলতে পারবো।