সীমান্তে ৪৫ লাখ টাকার চোরাই ফুসকা ও জিরা জব্দ

33

তাহিরপুর সংবাদদাতা

সুনামগঞ্জ তাহিরপুর সীমান্ত এলাকা থেকে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে চোরাই ফুসকা-জিরা জব্দ করেছে বর্ডারগার্ড বিজিবি। যার বাজার মূল্য ৪৪ লক্ষ ৫৪ হাজার ৫শত টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২০৩/৮-এস হতে আনুমানিক ৬ কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে বিন্নাকুলী ও মোদেরগাঁও এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা হয়। অভিযানে পরিত্যাক্ত বাড়ী ও গুদাম তল্লাশী করে ১৭ হাজার ৬৫০ কেজি ভারতীয় ফুসকা ও ৬০ কেজি জিরা জব্দ করা হয়। টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার, ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসেম, সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।
সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা ও জিরা জব্দ করা হয়েছে। আটককৃত ফুসকা ও জিরা শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।