সুনামগঞ্জে ৪০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য জব্দ

15

চুনারুঘাট সংবাদদাতা

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে মালিকবিহীন ১টি ইঞ্জিনচালিত নৌকাসহ ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকার বেশি হবে বলে জানিয়েছে ২৮বিজিবি।
মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদর উপজেলার সুরমা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন ১টি ইঞ্জিনচালিত নৌকাসহ ভারতীয় পণ্যগুলো হলো ভারতীয় বেটনোবিট সি, হোয়াই টটোন, পন্ডসব্রাইট ক্রিম ও অন্যান্য কসমেটিক্স আইটেমসহ সর্বমোট ৬ হাজার ১শ’ ৩০ পিস কসমেটিক্স সামগ্রী এবং ৪ হাজার ১শ’ ৭০ প্যাকেট বিস্কুট, যার আনুমানিক সিজার মূল্য ৪০লাখ ১২হাজার ৯শ’ ২০ টাকা।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্য্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সুনামগঞ্জ ব্যাটালিয়নের সাথে ৭ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করে।
এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রমও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত মালামাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।