শ্রীমঙ্গলে বজ্রপাতে পিতা-পুত্র গুরুতর আহত

12

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বাইক্কাবিল হাইল হাওর এলাকায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত হয়েছেন। গত বুধবার (১৬-এপ্রিল) উপজেলার কালাপুর ইউনিয়নে বাইক্কা বিল হাইল হাওর এলাকায় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কালাপুর ইউনিয়নের নয়নশ্রী (নরপুর) গ্রামের কৃষক শফিক মিয়া (৫০) ও তাঁর ছেলে সাইদুল ইসলাম (২২)।
স্থানীরা জানান, সকালে শফিক মিয়া তার ছেলে সাইদুলকে নিয়ে হাওরে কৃষিকাজ করতে যান। দুপুরে ঝড় বৃষ্টি ও বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। এ সময় হাওরে থাকা প্রতিবেশিরা তাদেরকে দ্রæত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেয়া হয়। আহতদের মধ্যে শফিক মিয়াকে গতকাল বৃহস্পতিবার দুপুরে চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে আর তার ছেলের অবস্থা অবনতি হওযায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং সাইদুলের অবস্থা আশঙ্কাজনক বলে তার স্বজনরা জানান।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কালাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনির মিয়া বলেন, বজ্রপাত সরাসরি তাদের উপরে না পড়লেও সাইদুলের গলায় রুপার একটি চেইন থাকায় সেটাতে বিদ্যুতায়িত হয়ে গলার চেনটি গলে বুকের চামড়া পুড়ে যায়। তিনি আরো বলেন, সাইদুলের জ্ঞান ফিরলেও এখনো শঙ্কামুক্ত নয়।