কারাগারে প্রেমিক-প্রেমিকার বিয়ে

22

স্টাফ রিপোর্টার

প্রথমে প্রেম, তারপর ঘনিষ্ঠতা। একপর্যায়ে অন্তঃসত্ত¡া হয়ে পড়েন প্রেমিকা। তখন বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক রাজি না হয়ে পালিয়ে যান। অবশেষে তাদের বিয়ে হলো কারাগারে। বরের নাম শিমুল, আর কনে লিমা। তাদের বিয়ে পড়ান কাজি সজিব আহমেদ তালুকদার। তিনি জানান, শিমুলের সাথে ওই তরুণীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। একপর্যায়ে তরুণী ৩ মাসের অন্তঃসত্ত¡া হয়ে পড়লে তিনি শিমুলকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু শিমুল বিয়ে না করে পালিয়ে যান। এ ঘটনায় শাহপরাণ থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। এই মামলায় শিমুল কারাগারে বন্দি আছেন।
কাজি সজিব আহমেদ তালুকদার জানান, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুই জনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অবিভাগণের উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মহরানা ছিলো ৫ লাখ টাকা।