সিলেটে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ

24

স্টাফ রিপোর্টার

আগামী সোমবার পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২। এবার ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম সংস্কার (পরিবর্তন) করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ অনুষ্ঠিত হবে। এ ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে সিলেটসহ বিভাগে প্রশাসনের পক্ষ থেকে ইতিপূর্বে জেলায় জেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আর সেই প্রস্তুতিমূলক সভা থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।
জাতীয় অনুষ্ঠান সূচির সাথে মিল রেখে ১৪ এপ্রিল সিলেট সার্কিট হাউজ থেকে সকাল ৮টায় আবশ্যিকভাবে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের পর বৈশাখী শোভাযাত্রা বের হয়ে সিলেট নাগরি চত্ত¡র, বন্দর বাজার, জিন্দাবাজার, চৌহাট্টা ও রিকাবিবাজার পয়েন্ট হয়ে শহর প্রদক্ষিণ করে বøু- বার্ড স্কুল অ্যান্ড কলেজে শেষ হবে। সকাল ৯টায় বøু- বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া হস্ত ও বস্ত্র শিল্প মেলা এবং নববর্ষ মেলাসহ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে। সভায় জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এ উপলক্ষ্যে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৯ এপ্রিল ওই সভায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, বাংলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সকল জাতি গোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি শোভাযাত্রায় অপ্রীতিকর কর্মকাÐ থেকে সবাইকে বিরত থাকার জন্য আহŸান জানান। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনের বাইরে অতিরিক্ত সামগ্রী বহন না করার পরামর্শ দিয়েছেন।
মোহাম্মদ শের মাহবুব মুরাদ আরো বলেন, বৈশাখী অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘœ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য নিরাপত্তা বাড়ানো হবে। পাশাপাশি নববর্ষের অনুষ্ঠানের নামে জেলার কোথাও যেন জুয়া বা অশ্লীল কিছু কোনক্রমেই স্থান না পায় সে বিষয়ে প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলা প্রশাসক।
এদিকে, সিলেট নগরীর বিভিন্ন মার্কেট, বিপণীবিতান ও শপিংমলে পয়লা বৈশাখের পোশাক কিনতে ক্রেতারা ভিড় করছেন। এছাড়া পয়লা বৈশাখে এবার পান্তা ইলিশ মাছ বর্জন করা হয়েছে। ইলিশ মাছের দাম বেশী থাকায় এবার জাতীয়ভাবে পান্তা ইলিশ বর্জন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।