ছাতক প্রতিনিধি
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামীলীগের সাধারন সম্পাদক রহমত আলীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে পৌরসভার বাঁশখলা গ্রামের নিজ বাড়ী হইতে তাকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সোহেল রানা খন্দকার, এসআই বিন আমিন, এএসআই সাহাব উদ্দিন, এএসআই তোলা মিয়ার নেতৃত্বে একদল পুলিশের সহায়তায় বাঁশখলা গ্রামে অভিযান চালিয়ে রহমত আলীকে গ্রেফতার করেন।
তিনি, ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের বাঁশখলা গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রহমত আলী (৬৯)।
থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুস ছাত্তার গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।





