নারী ও শিশুদের জন্য দুটি সেল গঠন বিএনপির

37

কাজির বাজার ডেস্ক

দলীয় আইনজীবী ও চিকিৎসকদের সমন্বয়ে নারী ও শিশুদের জন্য দুটি সেল গঠন করেছে বিএনপি। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই সেল গঠনের কথা জানান। সেল দুটি হলো ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা সেল’ এবং ‘নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেল’।
এ সেল সারা দেশে সংঘটিত নারী ও শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা ঘটনার তথ্য সংগ্রহ করবে বলে জানিয়েছে বিএনপি।
৮৪ সাংগঠনিক জেলায় এই সেল গঠন করেছে দলটি।
সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী হলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বর্তমান সময়ে নির্যাতিত আছিয়াকে ধর্ষণের পর মৃত্যুর বিষয়টি কোনমতেই দেশবাসী মেনে নিতে পারছে না। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতিদ্রæত আইনের শাসন বলবৎ হবে।
কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে।’
তিনি বলেন, ‘অবিলম্বে সত্যিকার অর্থে আইনের শাসন বলবৎ করে সমাজে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তি নিশ্চিত করা হোক। আমরা আবারও জোরাল দাবি করছি, ধর্ষণে নির্যাতিত শিশু আছিয়ার মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রæত নিশ্চিত করা হোক।’