আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফার্মাকোলজি বিজ্ঞানী ড. সালেহ হোসেন-এর ‘এক জীবনের গান’ গ্রন্থের প্রকাশনা উৎসব আগামী সোমবার ১৭ ফেব্রæয়ারি সন্ধ্যা ৬ টায় সিলেট প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর প্রো ভিসি অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ইংরেজির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আতীউল্লাহ। এছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া, জালালাবাদ ক্যা, পা, স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ও সাহিত্যিক কর্নেল সৈয়দ আলী আহমদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল কবি কালাম আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও বাসসের সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল ও সিলেটের লোক গবেষক ও সাংবাদিক সুমন কুমার দাশ।
সভার সভাপতিত্ব করবেন সত্তর দশকের অন্যতম কবি ও কথাসাহিত্যিক সালেহ আহমদ। অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ঢাকা সংযোগ প্রকাশের প্রধান নির্বাহী কাদের বাবু অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি








