গাজীপুরে ২৪ ঘন্টায় আটক ৬৫

23

কাজির বাজার ডেস্ক

গাজীপুরসহ দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ‘ডেভিল হান্টে’ গাজীপুর জেলায় ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। আটকদের মধ্যে সর্বাধিক গাজীপুর জেলার ৫ থানায় আটক হয়েছে ৪০ জন এবং মহানগরীর ৮ থানার মধ্যে ৭ থানায় আটক করেছেন ২৫ জন। রোববার (৯ ফেব্রæয়ারি) সকালে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকৈর ও জয়দেবপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে। তাদের সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী।
এদিকে গাজীপুর মহানগরীর ৮টি থানার মধ্যে টঙ্গী পূর্ব ও পূবাইল থানায় একজন করে ২ জন, গাছা থানায় ৫ জন, বাসন থানায় ৮ জন, কোনাবাড়ি থানায় ২ জন, সদর থানায় ৪ জন এবং কাশিমপুর থানায় ৪ জন আটক হয়েছেন।
রোববার আরও ২৫ জন আটকের তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের উপ-কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ।