এমএম ইলিয়াছ আলী, শান্তিগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ফ্রিজ বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাÐে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের জামখলা দক্ষিণ পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে পাইকাপন গ্রামের জামখলা দক্ষিণ পাড়ায় এই ভয়াবহ অগ্নিকাÐ ঘটে। ভয়াবহ এই আগুনে পাইকাপন গ্রামের গোলম উদ্দিন, রুকম মিয়া, বাবুল মিয়া ও আলী হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে যায়। এতে আনুমানিক ১২-১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাÐের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্তরা বলেন, বসতঘর পুড়ে ৪টি পরিবারের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে সব শেষ কিছুই উদ্ধার করতে পারিনি। এখন আমরা নি:স্ব।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, অগ্নিকাÐের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফ্রিজ বিস্ফোরণের পর বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আগুনের সুত্রপাত হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, অগ্নিকাÐের খবর পেয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে। সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সব ধরনের সহযোগীতা দেয়ার আশ্বাস দেন তিনি।






