তাহিরপুর সংবাদদাতা
টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। একই সময়ে ৬ জেলেকে আটক করে ১৫ দিনের কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে হাওরে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে সংঘবদ্ধ হয়ে একটি সিন্ডিকেট মাছ ধরছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেমের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ভ‚মি শামস সাদাত মাহমুদউল্লাহ, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো: হাসিবুল তারেকসহ গোলাবাড়ীর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা অভিযান চালিয়ে ৩ হাজার মিটার জাল জব্দ করে। এর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। এ সময় ৬ জন জেলেকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার ভ‚মি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলেদেরকে ১৫ দিনের কারাদÐ দেন এবং জব্দ জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভ‚মি শামস সাদাত মাহমুদউল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলেদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। কারাদÐপ্রাপ্ত ৬ জন হলেন- বাদশা মিয়া (২৭), হাবিবুর রহমান (২৭), বদিউজ্জামাল (৪৭), মিরাজ আলী (৩৪), ফরহাদ (২৮) ও কামরুজ্জামান (৩৮)।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন বলেন, টাঙ্গুয়ার হাওরে কোনো অনিয়ম সহ্য করা হবে না। হাওরের মাছ, গাছ, পাখি, জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান চলবে। কোনো ছাড় দেয়া হবে না।







