জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির অফিস ভাংচুরের মামলায় ইতোমধ্যে জামিন পেয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ চাঞ্চল্যকর মামলায় এবার গ্রেফতার করা হয়েছে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আ.লীগ নেতা কামাল হোসেন লিলুকে।
জানা গেছে. জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর দিক-নির্দেশনায় জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজারে বিএনপির অফিস ভাংচুর মামলার আসামী গ্রেফতারে অভিযান চালানো হয়। ২৯ নভেম্বর রাতে থানার এসআই শাহ আলমের নেতৃত্বে পুলিশ দলের অভিযানকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি- পুরানপাড়া গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-১২ তারিখ-১৯/১১/২০২৪ইং ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৪৩৬/৩৮০/১১৪- এর আসামী কামাল হোসেন লিলুকে েেগ্রফতার করা হয়। গ্রেফতারকৃতকে ৩০ নভেম্বর শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।




