দুই মাদক ব্যবসায়ী আটক

5

স্টাফ রিপোর্টার

এয়ারপোর্ট থানা এলাকা থেকে মাদকসহ দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে উমদার পাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজা সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মৌলভীবাজারের রাজনগর থানার রায়হান আনোয়ার হোসেনের ছেলে আহমদ (৩৪) ও এয়ারপোর্ট থানা এলাকার মৃত আমির আলীর ছেলে আল আমিন (৩২)। আটক আসামিদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।