জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন সহ চোখের চিকিৎসা দেয়া হয়েছে। ১১ মে শনিবার দিন ব্যাপী জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই বড় নয়াবাড়ি গ্রামে প্রায় ৫ শতাধিক রোগীদের চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাসেবা বাস্তবায়নে ছিল সুনামগঞ্জ জনতা চক্ষু হাসপাতাল। ডাচ বাংলা ব্যাংক পিএলসির অর্থায়নে ও ইকড়ছই বড় নয়াবাড়ি গ্রামবাসীর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেয়ে বেজায় খুশি হন দীর্ঘদিনের ভ‚ক্তভোগী রোগী ও তাদের স্বজনরা। দিন ব্যাপী চিকিৎসা সেবা প্রদান শেষে ৩৯ জন রোগীকে সনাক্ত করে চোখের ছানি অপারেশনের জন্য সাথে নিয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রবীণ মুরব্বি ও শালিসি ব্যক্তি আলহাজ আলা উদ্দিন ভ‚ইয়ার সভাপতিত্বে চিকিৎসা ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন আরজু মিয়া ভ‚ইয়া, জামাল উদ্দিন ভ‚ইয়া, সালাহ উদ্দিন, রায়হান মিয়া, হাজী শাহিন মিয়া, আতাউর রহমান ভ‚ইয়া, হাবিবুর রহমান, জুনেদ আহমদ ভ‚ইয়া, রিজন ভ‚ইয়া ও খালেদ ভ‚ইয়া প্রমূখ। জনতা চক্ষু হাসপাতালের পক্ষে ছিলেন, মশিউর রহমান, শ্যামল চন্দ্র তালুকদার, ডা.জাহিদুল ইসলাম ও ডা.জয় দে।




