শহীদ জিয়া ছিলেন সুখী সমৃদ্ধ স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা : আবুল কাহের শামীম

8

 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সুখী সমৃদ্ধশীল স্বাধীন গণতন্ত্রের স্বপ্ন দ্রষ্টা। এই ক্ষণজন্মা সিংহ পুরুষকে ষড়যন্ত্রের শিকার হয়ে পৃথিবী থেকে মর্মান্তিক ভাবে বিদায় নিতে হয়েছে। তাঁর অপরাধ, তিনি দেশকে বুক উজাড় করে ভালোবেসে ছিলেন, জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখÐতা নিশ্চিত করতে কঠিন কিছু পদক্ষপে নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন জাতিকে একটি মর্যাদাবান ও গৌরবোজ্জ্বল সোপানে পৌঁছে দিতে। ৪২ বছর আগে ঘৃণ্য ঘাতকেরা তাঁকে শহীদ করে বাংলাদেশকে চিরদিনের জন্য দুর্বল ও পঙ্গু করে দিতে চেয়েছিল। কিন্তু জনতার জিয়া মরে নাই। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এই দেশের লাল সবুজের পতাকা, মাটি ও মানুষের হৃদয়ে জিয়া চির অমর হয়ে থাকবেন। কারণ জিয়া একটি রাজনৈতিক দর্শন ও বৈপ্লবিক চেতনা। তাঁর স্বপ্ন পূরণে জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ হয়ে তার আদর্শেকে ধারণ করে এগিয়ে যেতে হবে।
তিনি মঙ্গলবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলার ঢাকাদক্ষিন বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ডাঃ আব্দুল গফুর, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধরী শাহিন, সহ সভাপতি মাহবুবুর রহমান ফয়ছল, শাহ জামাল আহমদ, গোলাম কিবরিয়া, কফিল উদ্দিন, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক জাহাঙ্গীর আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন ও সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাষ্টার প্রমূখ।
ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিন ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমান উতু, সাবেক সভাপতি আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক মুহিব হোসেন, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, বাঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম কলিম, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তারেক জলিল মাষ্টার, আমুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহবুবুল হক লুলু, সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি, শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি সৈয়দ শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, লক্ষনাবন্ধ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওলিউর রহমান শামীম, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লুকুছ, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাহেদ, সাংগঠনিক সম্পাদক ছালিম আহমদ, উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক এবাদুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক জাবেদ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, জয়নাল আবেদীন, সহ যুব বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান খন্দকার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুরুজ্জামান জুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ, সদস্য সচিব সাহান আহমদ, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমেল আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহেদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফয়সল, আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদল সদস্য জাবেদ আহমদ, কয়েছ আহমদ, আমান উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাবিল রাজা নবিল, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ, সাধারণ সম্পাদক রাহাত আহমদ ও বাঘা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।