জুলাইয়ে হতে পারে চলতি বছরের এইচএসসি পরীক্ষা

10

কাজিরবাজার ডেস্ক

চলতি বছরের উচ্চ চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে। যা স্বাভাবিক সময়ের চেয়ে তিন মাস পর। রোববার এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহŸায়ক অধ্যাপক তপন কুমার সরকার।
সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত বছর কয়েক বছর নির্ধারিত সময়ে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া গত বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয় গত ৬ নভেম্বর। তপন কুমার সরকার বলেন, ‘চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে এখনো দিন-তারিখ অর্থাৎ রুটিন চ‚ড়ান্ত করা হয়নি।’
চলতি বছর সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবেও বলে জানিয়ে তিনি বলেন, ‘২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।’ আর চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। যা চলবে ২৩ মে পর্যন্ত।