তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১শ’ পরিবারকে সহায়তা প্রদান

14

তাহিরপুর থেকে সংবাদদাতা :
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১শ’ পরিবারকে নগদ টাকা সহায়তা দিয়েছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন। বুধবার বিকেলে ওয়ার্ল্ডভিশন প্রাঙ্গণে নগদ টাকা সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও মো. রায়হান কবির। উপজেলার তাহিরপুর সদর, বালিজুরী ও উত্তর বড়দল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা বিতরণ করা হবে। ১১শ’ পরিবারের মধ্যে ৭শ পরিবারকে দেয়া হবে নগদ ৪ হাজার ৫শ টাকা এবং ৪শ পরিবারকে দেয়া হবে ঘর মেরামতের জন্য ৩ হাজার করে টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। ইউএনও মো. রায়হান কবিরের সভাপতিত্বে বিতরণপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ওয়ার্ল্ডভিশন সিনিয়র ম্যানেজার কাজল দ্রং, তাহিরপুর এপি ম্যানেজার বিভূদান বিশ^াস প্রমুখ। বিজ্ঞপ্তি