সারা দেশের ন্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার (৫ মার্চ) দুপুর ২টায় সিলেট নগরীর বন্দরবাজার কালেক্টর মসজিদের সামনে দাওয়াতী মাস উপলক্ষে দাওয়াতী মাসের কার্যক্রম উদ্বোধন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ মুয়াজ্জেম হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আমির উদ্দীন, ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ, সেক্রেটারী হাফিজ মাওলান ইমাদ উদ্দিন, প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, মাওলান ফাহাদ আহমাদ, সহ-প্রচার সম্পাদক মো: আনোয়ার হুসাইন, যুব আন্দোলন সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, মুফতি মাওলানা ফয়জুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি







