মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে পৌরসভার কনফারেন্স রুমে মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েব, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এম এমদাদুর রহমান মিন্ট, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমানসহ অন্যন্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল আহমেদ, নারী কাউন্সিলরবৃন্দ, পৌরসভার প্রকৌশলী ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।







