কৌশিক সূত্রধর :
খুকুমণি সোনার খনি
বাবা মায়ের আদরে,
মনের বাঁকে ছবি আঁকে
নকশা আঁকে চাদরে।
ভালোবাসে শ্রাবণ মাসে
গ্রামের বাড়ি থাকতে,
নিপুন হাতে দিনে-রাতে
দেশের ছবি আঁকতে।
সবুজ গাঁয়ে নূপুর পায়ে
হাঁটে খুকুমণি,
মান করেনা জিদ ধরেনা
খুশি সারাক্ষণই।
Kazirbazar.com
