গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলায় মোট ভ্যাকসিন নিয়েছেন ৫৭ হাজার জন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৩ হাজার ২২৩ জন এবং শুধু প্রথম ডোজ নিয়েছেন ২৩ হাজার ৭৭৭ জন। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষারত সবাইকে তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে শনিবার ( ৩০ অক্টোবর ) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০৭০ জন। আইসোলেসনে আছেন ৩ জন এবং মারা গেছেন ১৯ জন। গতকাল রবিবার তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিনুর ইসলাম শাহিন।









